রমাদান প্ল্যানার ডাউনলোড করুন।
১. রমাদ্বানকে ফলপ্রসূ করার জন্য রমাদ্বান প্ল্যানার তৈরি করা হয়েছে। এটা কুরআন-সুন্নাহ দ্বারা নির্ধারিত কোনো ফর্মুলা নয়। যে কেউ রমাদ্বানকে স্বার্থক করতে যে কোনোভাবে প্ল্যান করে রামাদ্বানের আমল করতে পারেন। ২ প্ল্যানারটিতে বেশ কয়েকটি অংশ রয়েছে। যথা- দিনের আয়াত, দিনের হাদীস, দিনের দু’আ, দৈনিক চেকলিস্ট। এছাড়াও রয়েছে আল্লাহর গুণবাচক নাম ও প্রতিদিনের কাজ। রমাদান প্ল্যানার পিডিএফ ৩ প্রতিদিন একটি করে কুরআনের আয়াত, একটি হাদীস ও একটি দিনের দু’আ মুখস্থ করার জন্য দেওয়া হয়েছে। মুখস্থ করতে না পারলে কুরআন-হাদীসের উদ্ধৃতি পাঠ করে ইলম হাসিল ও অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন। আর অর্থসহ দু’আ পাঠ করে আল্লাহর নিকট প্রার্থনা করুন। ৪ কোন কাজটা কখন করবেন তা আপনার সময়ানুযায়ী ভাগ করে নিন। কখন আয়াত মুখস্থ করবেন, কখন হাদীস মুখস্থ করবেন, কখন দু’আ মুখস্থ করবেন তার জন্য আপনার সুবিধামত সময় নির্ধারণ করে নিন। মুখস্থ করার পরিকল্পনার অংশ হিসেবে যা মুখস্থ করবেন তা অন্যের সাথে শেয়ার করুন। ৫ দু’আর জন্য রাহে বেলায়েত, হিসনুল মুসলিম, রাসূল এর সকাল-সন্ধ্যার দু’আ ও যিক্র বইটির সহায়তা নিতে পারেন। আরো বিস্...